কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে বিএনপি প্রার্থী মো. সেলিম ভূঁইয়া বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ হাজার ৯৯২ ভোট বেশি পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. সেলিম ভূঁইয়া পেয়েছেন পোস্টাল ভোটসহ ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (তালা প্রতীক) মো. আবদুল মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।
হোমনা ও তিতাস অংশের সম্মিলিত হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোট ৭৭ হাজার ৩৭ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে মোট ৬৩ হাজার ৪৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৫০ হাজার ১৩৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ফলাফল ঘোষণার পর সেলিম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিজয় মিছিল বের করে আনন্দ উদ্যাপন করেন। প্রতিক্রিয়ায় মো. সেলিম ভূঁইয়া বলেন, এই বিজয় হোমনা ও তিতাসের সাধারণ জনগণের। এই আসনে সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
এনআই