এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় আবু তালেব মন্ডলের

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

    পাবনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় আবু তালেব মন্ডলের

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

    উৎসবমুখর পরিবেশে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩৭৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।


    জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি ও আটঘরিয়ায় ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এই আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে লড়াই করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং বিএনপিরই বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র)।


    ১২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মণ্ডল পেয়েছেন ১,৩৭,৭৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৪,০২৩ ভোট। এদিকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৫,৮৪১ ভোট।


    লড়াই ও সংগ্রামের পর নিজ এলাকায় নির্বাচনে জয়লাভ করে জনপ্রিয়তার প্রমাণ দিলেন অধ্যাপক আবু তালেব মণ্ডল। তাঁর এই জয়কে এই জনপদের মানুষের ‘ভালোবাসার প্রতিফলন’ হিসেবে দেখছেন স্থানীয়রা।


    বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, "এ বিজয় আমার ঈশ্বরদী-আটঘরিয়ার প্রাণের মানুষের বিজয়। সবাই দোয়া রাখবেন, আমরা যেন সবাই মিলে এই এলাকার উন্নয়নের সারথি হতে পারি।"


    এসআর/এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…