ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।
এ টি এম আজহারুল ইসলাম মোট ভোট পান ১ লাখ ৩৪ হাজার ১৮৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯,৮৬২ভোট। জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,৬৮১ ভোট। এ আসনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
এর আগে এ দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় ভোট শুরু হয় এবং বিকাল সাড়ে ৪ টার সময় ভোট শেষ হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮০,৯২১। মোট ভোট কেন্দ্র ১৩৭ টি।
পিএম