এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে ধানের শীষের জয়: এমপি নির্বাচিত হলেন ডা.মাহবুবুর রহমান লিটন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ এএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ এএম

    ত্রিশালে ধানের শীষের জয়: এমপি নির্বাচিত হলেন ডা.মাহবুবুর রহমান লিটন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ এএম

    ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।


    সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, এই আসনের ১২১টি কেন্দ্রে ডা. মাহবুবুর রহমান লিটন পেয়েছেন ৯৮,২২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল (দাড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৩,৬১৭ ভোট। বৃহস্পতিবার সকাল থেকে ত্রিশালের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটার ও স্থানীয় প্রশাসন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গণনা শেষে ডা.লিটনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…