এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জ-৪ হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে আকবর আলী

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম

    সিরাজগঞ্জ-৪ হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে আকবর আলী

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী শিক্ষানুরাগী এম আকবর আলী স্বল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন।


    ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এতে বিএনপি প্রার্থী এম আকবর আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে। তবে এখনো পোস্টাল ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি। 


    সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ জানান, উল্লাপাড়া আসনের মোট ১৪৭টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পোষ্টাল ভোটের ফলাফল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঘোষণা করা হবে।


    এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।


    পোস্টাল ভোটের ফলাফল ঘোষণা হলে চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…