ঠাকুরগাঁওয়ের সংসদীয় তিনটি আসনেই বিএনপি'র জয় হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের প্রার্থীর চেয়ে প্রায় ৯৬ হাজার ভোটে বিজয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি'র প্রার্থী ডা. আব্দুস সালাম ৫৯০০ ভোটে বিজয়ী হয়েছেন এবং ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি'র প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ৩৩ হাজার ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনের দায়িত্বে থাকা সহকারী রিটানিং কর্মকর্তাদের সাথে কথা বলে এসব নিশ্চিত হওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফল শীট এখনও প্রকাশ করেনি জেলা রিটার্নিং কর্মকর্তা। অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল শীট প্রকাশ হবে।
এদিকে বিজয়ের খবরের শোনার পর ঠাকুরগাঁও জেলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আবারও জেলার মানুষ আমাকে ভালোবাসার পরিচয় পরিচয় দিয়েছে, বিরাট দায়িত্ব দিয়েছে, তাদের কথা রেখেছে। আমি চিরকৃতজ্ঞ।
এসআর