এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।


    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খোদ্দ মোজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে লোকজনের হাতে ধরা পড়ে তারা। তাৎক্ষণিক এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।


    ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…