এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিদ্যুৎ খাতে হাসিনার আমলের অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা হবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

    বিদ্যুৎ খাতে হাসিনার আমলের অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা হবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “হাসিনা আমলে বিদ্যুতের ওপর বসানো অতিরিক্ত চার্জ শীঘ্রই প্রত্যাহার করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।”


    তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে শেখ হাসিনা বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট চালিয়েছেন এবং এই খাতকে ধ্বংস করেছেন। ক্যাপাসিটি চার্জের নামে হাসিনার ঘনিষ্ঠদের লুটপাট ও টাকা পাচারের সুযোগ করে দেওয়া হয়েছিল। বিদ্যুৎ হচ্ছে দেশের উন্নয়নের চাবিকাঠি; তাই এখন এই ভঙ্গুর বিদ্যুৎ খাতকে নতুন করে সাজাতে হবে।”


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।


    শহরের শৃঙ্খলা রক্ষায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, “চাঁদাবাজি বন্ধে শহরের এসএস রোডের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ফুটপাতের দোকানদারদের নির্দিষ্ট একটি স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।” আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন।


    সিরাজগঞ্জের পাড়া-মহল্লায় তুচ্ছ কারণে সংঘর্ষের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “মাস্তান ও চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন, তাদের দৌরাত্ম্য নির্মূলে আইনের আওতায় আনতে হবে।”


    ইকবাল হাসান মাহমুদ টুকু আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। তিনি বলেন, “বিএনপি এখন দেশ গঠনে আত্মনিয়োগ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি এখন উন্নত, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ উপহার দেবেন।”


    এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জুমার নামাজ শেষে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার নতুন সরকার এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…