এইমাত্র
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস
  • আশুলিয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
  • মেঘনায় নিত্যপণ্যের দাম বেড়ে চাপে ক্রেতারা
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
  • শার্শায় পল্লী চিকিৎসক আল আমিন হত্যা: যুবদলের তিন কর্মী আটক
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় ডাকাতদলের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

    চকরিয়ায় ডাকাতদলের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

    কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদলের হামলায় মুজিব (৩৮) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ইয়াংছা–মানিকপুর সড়কের হযরত শাহ ওমর (র.) মাজারসংলগ্ন ব্রিটিশ টোব্যাকো অফিসের সামনে এ ঘটনা ঘটে।


    নিহত মুজিব কাকারা ইউনিয়নের বটতলী এলাকার বাসিন্দা।


    স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর ইয়াংছা–মানিকপুর সড়ক, বিশেষ করে শাহ ওমর (র.) মাজার এলাকা ঘিরে সড়ক ডাকাতির আশঙ্কা থাকে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করে। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন ও নিয়মিত টহল জোরদার করা প্রয়োজন।


    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…