এইমাত্র
  • জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস
  • আশুলিয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
  • মেঘনায় নিত্যপণ্যের দাম বেড়ে চাপে ক্রেতারা
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় নিত্যপণ্যের দাম বেড়ে চাপে ক্রেতারা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

    মেঘনায় নিত্যপণ্যের দাম বেড়ে চাপে ক্রেতারা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

    রমজান মাসকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে লেবুসহ বিভিন্ন সবজির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লেবু, শসা, বেগুন, টমেটোসহ বেশির ভাগ সবজি ও ফলের দাম স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই প্রয়োজনের তুলনায় কম কিনছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।


    স্থানীয় কয়েকজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আয়ের কোনো বৃদ্ধি না হলেও বাজার খরচ বেড়ে গেছে। বিশেষ করে রমজানে লেবুর চাহিদা বেশি থাকায় এর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে যেখানে লেবু কম দামে পাওয়া যেত, এখন সেখানে প্রতি হালি বা কেজিতে অনেক বেশি দাম গুনতে হচ্ছে।


    এক বাসিন্দা বলেন, “দিন এনে দিন খাই। বাজারের এই দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”


    তবে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কারণেও কিছু পণ্যের দাম বেড়েছে বলে জানান তারা।


    মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে শিগগিরই বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, যাতে রমজানে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…