এইমাত্র
  • জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চাঁদাবাজির অভিযোগে ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস
  • আশুলিয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
  • মেঘনায় নিত্যপণ্যের দাম বেড়ে চাপে ক্রেতারা
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
  • শার্শায় পল্লী চিকিৎসক আল আমিন হত্যা: যুবদলের তিন কর্মী আটক
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাতে ক্ষেতের পেঁয়াজ কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি হারুন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

    রাতে ক্ষেতের পেঁয়াজ কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি হারুন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

    রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।


    ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের পেঁয়াজ ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।


    ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


    পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।


    পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…