এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

    স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

    নেতাকর্মীদের আচরণ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।


    শুক্রবার দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর এলাকায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের জেলা নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।


    প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। নিয়ন্ত্রণভিত্তিক বা খবরদারিমূলক রাজনীতি জনগণ আর দেখতে চায় না। জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন এবং আগামী স্থানীয় নির্বাচনেও প্রার্থীদের জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে।


    তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে কোনো দল থেকে কেউ সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন—এতে দায়িত্ব আরও বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আচরণ ও কর্মকাণ্ডে পরিবর্তন না এলে স্থানীয় নির্বাচনেও ভোটাররা তাদের মতামত জানাবে।


    নুরুল হক নূর বলেন, একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের রাজনৈতিক লক্ষ্য, যেখানে দল-মত নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।


    সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ঈদকে সামনে রেখে ভিজিএফ, বয়স্ক ভাতা ও অন্যান্য সরকারি সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রকৃত উপকারভোগীরা যেন সহায়তা পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


    পথসভায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…