এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

    অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ধরনের বিষয় গণমাধ্যমে জাতির দর্পণ হিসেবে তুলে ধরা হলে ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


    কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আগামী দুই থেকে চার মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি।


    এর আগে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…