এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    লাইফস্টাইল

    বয়স বাড়ার সাথে সাথে শরীরে অপুষ্টি দেখা দিচ্ছে না তো?

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    বয়স বাড়ার সাথে সাথে শরীরে অপুষ্টি দেখা দিচ্ছে না তো?

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    অনেক সময় আমরা নিয়মিত খাওয়া দাওয়া করলেও শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও প্রোটিন পাচ্ছে না, এমনটা হতে পারে। সব সময় যে শরীরে অপুষ্টি চোখে পড়বে, এমনটাও নয়। কিছু নীরব সংকেতের মাধ্যমে ধীরে ধীরে জানিয়ে দেয় তার উপস্থিতি। তাই এসব লক্ষণ সম্পর্কে সকলের সচেতন থাকা জরুরি।

    ক্লান্তি: সব সময় দুর্বল লাগা, কাজের শক্তি না পাওয়া এসব হতে পারে আয়রন বা ভিটামিনের ঘাটতির কারনে । বিশেষ করে রক্তশূন্যতা  থাকলে দীর্ঘদিন ক্লান্তি অনুভূত হতে পারে।

    চুল শুষ্ক ও ভেঙ্গে যাওয়া: চুল যদি রুক্ষ হয়ে যায়, সহজে ভেঙে পড়ে বা পাতলা হতে শুরু করে, তবে তা প্রোটিন এর অভাবের কারণে হতে পারে। চুলের স্বাস্থ্যের সঙ্গে পুষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে।

    নখের পরিবর্তন: নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা চামচের মতো বাঁকানো আকার ধারণ করা—এসব লক্ষণ আয়রনের ঘাটতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

    মেজাজ পরিবর্তন: বিরক্তি, উদাসীনতা অনেক সময় পুষ্টির ঘাটতির ফল হতে পারে। শরীর যেমন খাবার চায়, মস্তিষ্কও তেমনি সঠিক পুষ্টি ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না।

    ক্ষুধামান্দ্য: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ক্ষুধা কমে যায়। কিন্তু নিয়মিত খাবার এড়িয়ে গেলে বা অল্প খেলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে, যা ওজন কমে যাওয়া ও দুর্বলতার কারণ হয়।

    উপরের এই লক্ষণগুলো হঠাৎ শুরু হলে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক কারণ নির্ণয় করা উচিত।

    এইচএ

    তাই নিয়মিত খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম, দুধ ও পূর্ণ শস্যজাত খাবার রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। সুষম খাদ্যই সুস্থ ও কর্মক্ষম জীবনের মূল চাবিকাঠি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…