এইমাত্র
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে মনজুরুল হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

    তারাগঞ্জে মনজুরুল হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের (৪৮)  হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নতুন চৌপথী বাসষ্ট্যাণ্ডে মহাসড়ক অবরোধ করা হয়। 

    এসময় এলাকাবাসীরা জানান, মনজুরুল ইসলাম একজন ইলেকট্রিশিয়ান ছিলো। সে বিদ্যুতের কাজ করে জীবনযাপন করছিলো। সাদামাটা জীবনযাপন করতো সে। কারও সাথে কোন বিশৃঙ্খলায় জড়াতো না মনজুরুল ইসলাম। তাঁর এই হত্যায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। 

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিল এলাকাবাসীরা।

    উল্লেখ্য গত, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায় মনজুরুল ইসলাম। এরপর থেকে আর বাড়িতে ফিরেনি মনজুরুল ইসলাম। পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলুখেতে মাটি দিয়ে ঢেকে রাখা লাশ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা। মনজুরুল ইসলাম পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করতো। 

    মনজুরুল ইসলাম উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…