এইমাত্র
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় পিতার ওপর পুত্রের হামলা, আহত ৭

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

    চুয়াডাঙ্গায় পিতার ওপর পুত্রের হামলা, আহত ৭

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত জেরে পিতা-পুত্রের পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় খুনোখুনির মতো সংঘর্ষে। 

    এ সংঘর্ষে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩) সহ সাতজন আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ও তিনটি মোটরসাইকেলও ভাঙচুর হয়।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামে এঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা নিয়ে বিরোধের জেরেই পিতা-পুত্রের মধ্যে তর্কের উত্তেজনা চরমে পৌছায়। অভিযোগ রয়েছে, সাইদুর রহমানের শ্বশুরকূলের লোকজন মোটরসাইকেলে করে সাত-আটজনকে নিয়ে গ্রামে ঢুকে পিতা নুর ইসলামের ওপর চড়াও হয়। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

    স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। হামলার সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চারজনকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ঘরবাড়ি ও আসবাবপত্র ব্যাপকভাবে নষ্ট হয়। দরজা-জানালা ভেঙে যাওয়ায় নারী ও শিশু সহ গ্রামবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।

    ঘটনাস্থলে উপস্থিত দর্শনা থানার উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পিতা-পুত্রের মধ্যে দীর্ঘদিনের কলহ এবং বাকবিতণ্ডার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ছেলের শ্বশুরপক্ষের লোকজন এসে আরও উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

    দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…