এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খুলনায় পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

    খুলনায় পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

    খুলনার দিঘলিয়ায় দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতা খান মুরাদকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ী কবরস্থানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। তিনি উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ আরও ১০-১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি একটি দোকানে আশ্রয় নেন। পরে তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে মুরাদের দুই হাঁটুর নিচের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।

    স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে আছে।

    দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম জানান, মুরাদের সঙ্গে স্থানীয় ছাত্রদলের সাজ্জাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…