এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামে সওজের জায়গা দখল করে এলডিপি নেতার ভাড়া বাণিজ্য

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    চট্টগ্রামে সওজের জায়গা দখল করে এলডিপি নেতার ভাড়া বাণিজ্য

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে টিনের ঘর নির্মাণের মাধ্যমে ভাড়া বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেঁওচিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলী আকবরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সড়কের সংরক্ষিত জায়গায় এসব ঘর নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট-বান্দরবান জাতীয় মহাসড়কের পাশে সাতকানিয়ার দস্তিদারহাট এলাকায় বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধিগ্রহণ করা জায়গার একটি অংশে কয়েকটি টিনের ঘর নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়েছে। প্রতিমাসে ভাড়ার টাকা আদায় করা হলেও জায়গাটি সরকারি হওয়ায় এর কোনো বৈধ কাগজপত্র নেই বলে দাবি এলাকাবাসীর।

    অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ছেলে ছাত্রলীগের সাথে জড়িত থাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

    এলাকাবাসীর ভাষ্য, সড়ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের স্বার্থে জায়গাটি বহু আগে সড়ক ও জনপথ অধিদপ্তর অধিগ্রহণ করে। কিন্তু সেই জায়গাতেই স্থায়ীভাবে টিনের ঘর তুলে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে ভবিষ্যতে সড়ক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি জায়গা হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে টিনের ঘর তুলে ভাড়া দেওয়া হচ্ছে। প্রশাসন জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে অন্যরাও উৎসাহিত হবে সরকারি জায়গা দখলে নিতে।

    এ বিষয়ে অভিযুক্ত এলডিপি নেতা আলী আকবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ না করায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

    বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…