এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

    খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

    পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খাগড়াছড়িতে জেলা প্রশাসক (ডিসি) নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।


    রবিবার (১ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-এর নেতৃবৃন্দ।


    স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল, নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি। এছাড়া প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন এবং পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও শান্তিচুক্তি বাতিলের দাবিও জানানো হয়।


    এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি সোহেল রানা, জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিসিপি খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, কলেজ কমিটির সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ, জেলা শাখার প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


    স্মারকলিপি প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…