এইমাত্র
  • মসজিদুল আকসায় এশা ও তারাবি নামাজ বন্ধ
  • বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক
  • চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার
  • কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর
  • আজও মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
  • জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  • এক নজরে ইরানের প্রধান রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা
  • ১৫ বছর পর রোগীদের খাবার সরবরাহে নতুন ঠিকাদার
  • বাউফলে কালী প্রতিমা ভাঙচুর
  • খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

    প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন।

    ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে, তারা এত জোরালো হামলা চালাবে, যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো। কারণ, যদি তারা এটা করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’

    ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। আজ রবিবার ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে।

    তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে।

    সূত্র: রয়টার্স

    এইচএ


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…