এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সশস্ত্র বাহিনীর প্রধান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

    বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সশস্ত্র বাহিনীর প্রধান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
    আজিজ নাসিরজাদেহ- আবদুল রহিম মুসাভি। ছবি: সংগৃহীত

    মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

    আজ রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

    রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, হামলার সময় একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাউন্সিল বৈঠক চলছিল। সেই বৈঠকেই হামলা হলে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা একসঙ্গে নিহত হন।

    নিহতদের তালিকায় আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

    এছাড়া সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

    এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ছিল ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত বৃহৎ সামরিক অভিযানের অংশ। হামলার পরপরই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব একসঙ্গে নিহত হওয়ায় দেশটির নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে এবং এর প্রভাব পুরো অঞ্চলের ভূরাজনীতিতে পড়তে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…