এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    হিজলায় মেঘনা নদী থেকে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

    হিজলায় মেঘনা নদী থেকে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

    বরিশালের হিজলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৩৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    রবিবার (১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    তিনি জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বর্তমানে কার্যকর রয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দ্বিতীয় দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

    অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানে নৌবাহিনীর সদস্যরাও অংশ নেন।

    উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে নির্দিষ্ট মেয়াদে দেশের নদ-নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরার ওপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…