এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জের তাড়াইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:৫৫ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:৫৫ পিএম

    কিশোরগঞ্জের তাড়াইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:৫৫ পিএম

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বেওয়ারিশ একটি কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

    রবিবার (০১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রাম, এলএসডি রোড, কাইকরহাটি, বেলংকা রোড ও বাজারের আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

    স্থানীয়রা জানান, রবিবার সকালে সাচাইল গ্রামে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর তেড়ে এসে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কুকুরটিকে মারতে স্থানীয় লোকজন ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে এলএসডি রোড, কাইকরহাটি, বেলংকা রোড ও বাজারের আশপাশের এলাকায় শিশু, নারী ও বৃদ্ধসহ কামড়ে আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় লোকজন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

    এদিকে এ ঘটনার পরপর সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রাম, এলএসডি রোড, কাইকরহাটি, বেলংকা রোড ও বাজারের আশপাশের কয়েকটি গ্রামের মানুষ রাত ৮ থেকে বেওয়ারিশ কুকুর আতঙ্কে হাতে লাঠিসোটা নিয়ে চলাফেরা করছিলেন। রাত রাড়ে ৮ টার দিকে এলএসডি রোডে কিছু যুবক কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে নিশ্চিত করেন তাড়াইল-সাচাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক।
     
    উপজেলার সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, বেওয়ারিশ কুকুরটি গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে একাধিক ব্যক্তিকে কামড়ায়। কুকুরটি আমবিয়া নামের এক নারীর একটি আঙুল কামড় দেয়। অন্যদের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে রাত সাড়ে ৮ টার দিকে কিছু যুবক কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

    হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া রবিউল ইসলাম বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় একটি কুকুর আমাকে পেছন থেকে কামড়ে ধরে। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

    স্কুল শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই একটি কুকুর দৌঁড়ে এসে আমার ডান পায়ে কামড়ে ধরে। পরে হাসপাতালে এলে আমাকে প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়।

    উপজেলার সাচাইল ইউনিয়নের কাইকরহাটি গ্রামের আলাল মিয়া বলেন, সকাল থেকে আমাদের গ্রামের নারী ও শিশুসহ কমপক্ষে ১২ জনকে কামড়ায় ওই কুকুরটি। পরে রাত সাড়ে ৮ টার দিকে যুবকরা মিলে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

    তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহানুর রহমান শুভ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে, আর বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

    এ বিষয়ে তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার তানজিলা আখতারের ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…