ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে লেবাননের হেজবুল্লাহ গ্রুপ। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই শিয়া মুসলিম সংগঠনটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে এবং এর পেছনে ইরানের সমর্থন আছে বলে শোনা যায়।
এক বিবৃতিতে লেবানন হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ইরানে হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অপরাধের চূড়ান্ত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
নাইম কাসেম বলেছেন, ‘আল্লাহর নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করব।
এফএস