এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আবহাওয়া

    ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

    ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের ৬ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    গতকাল রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

    আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এ ছাড়া বর্ধিত ৫দিনের পূর্বাভাসে বলা হয়, দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।



    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…