এইমাত্র
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত পাকিস্তানি ব্যবসায়ী
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

    ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ৩ বছর বয়সী আরিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

    আজ ৭ মার্চ শনিবার দুপুরে ভৈরব উপজেলা গজারিয়া ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিফা ওই এলাকার জমির হোসেনের মেয়ে। ব্যাটারিচালিত ইজিবাইক চালকের নাম রাজিব মিয়া। সে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির কাছে সড়কের পাশে খেলাধুলা করছিল আরিফা। অপরদিকে গজারিয়া রহমআলী মোড় থেকে যাত্রী নিয়ে তেয়ারিরচর যাচ্ছিল ইজিবাইক চালক রাজীব মিয়া।

    হঠাৎ শিশু আরিফা সড়কের এক পাশ থেকে আরেক পাশে দৌঁড়ে পারাপারের সময় দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইক শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।

    এতে আরিফা ইজিবাইকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। দুর্ঘটনার পরই চালক রাজীব মিয়া ইজিবাইক ফেলে দ্রুত পালিয়ে যায়।

    এ বিষয়ে গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়সার আহমেদ ভূইয়া বলেন, আমি খবর পেয়ে এসেছি। শিশুটির মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। চালকের বাড়ি থেকে লোকজন এসেছে বিষয়টি মিমাংসা করতে। পরিবার চাইলে থানায় অভিযোগও দিতে পারে। আমরা সব ধরণের সহযোগিতা করবো।

    এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করছি। নিহত শিশুর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…