এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনায় লোকালয়ে হনুমান, উচ্ছুক জনতার ভিড় 

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

    বরগুনায় লোকালয়ে হনুমান, উচ্ছুক জনতার ভিড় 

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম


    বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। 


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার সময় খাদ্যের সন্ধানে পাথরঘাটা পৌর শহরে বিভিন্ন এলাকায় হনুমানটিকে ঘুরতে দেখা যায়। বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।এমনকি কেউ কলা বা পাউরুটি দিলে সেটি নিয়ে খায়।



    স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমানটি ছুটছে বাসাবাড়িতে, কখনও গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। খাবারের জন্য এটি মানুষের কাছাকাছি চলে আসে। মানুষ খাবার দিলে হনুমান সেই খাবার খেতে শুরু করে ।



    পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান  বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এই হনুমানটা হয়তোবা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হনুমানটা প্রায় এইসব এলাকায় দেখা যায়। 


    এ সময় তিনি হনুমানকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…