এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অবশেষে গ্রেফতার সেই কিলার করিম 

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

    অবশেষে গ্রেফতার সেই কিলার করিম 

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম


    নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।


    রবিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে তাঁর নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালতে হাজির করলে তাঁকে ৭ দিনের রিমান্ড মন্জুর করে সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।


    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।


    নাটোরের ডিবির ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়, পরে তাঁকে আদালতে পাঠানো হয়। 


    উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে উপজেলার কলম গ্রামে প্রভাষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামী ছিলো উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের মৃত পঁচাই প্রামানিক হোসেন ছেলে আব্দুল করিম (৫২) ওরপে কিলার করিম।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…