এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় শেরপুরে নববধুর আত্মহত্যা

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

    ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় শেরপুরে নববধুর আত্মহত্যা

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

    বগুড়ার শেরপুরে ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


    সোমবার (১০ ফেব্রয়ারি) সন্ধ্যা ৬টায় দিকে পৌর শহরের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে নয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী ও আরডিএ বগুড়াপাড়া এলাকার শরিফ উদ্দিনের মেয়ে।


    নিহতের ননদ তুবা খাতুন জানান, সন্ধায় আমি আর ভাবী একই সাথে টিভি দেখছিলাম। একসময় ভাবি ঘর থেকে বাহিরে বের হয়ে যায় কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোন সাড়া পাইনি। তখন ঘর থেকে বাহির হওয়ার সময় দেখি বাহির হতে দরজা লাগানো। তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


    এদিকে স্বামী তারিকুল জানান, গত ২ মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয়। মাঝে মধ্যেই দুজন এক সঙ্গে ফুচকা খেতে

    বাহিরে যেতাম। আজ সন্ধায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা। সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসে ছিল। বাড়িতে বাবা-মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই। এর কিছুক্ষণ পর আমাকে ছোটবোন তুবা খাতুন মোবাইলে জানায় ভাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


    এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ও রাগী ছিল। স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…