এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    বৃহস্পতিবার বাস চলাচল নিয়ে যে ‍সিদ্ধান্ত জানালো পরিবহন মালিক সমিতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

    বৃহস্পতিবার বাস চলাচল নিয়ে যে ‍সিদ্ধান্ত জানালো পরিবহন মালিক সমিতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের সময় গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

    জোবায়ের মাসুদ বলেন, ‘অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।’

    তিনি বলেন, ‘১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। তারা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন।’

    এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ এবং চোরাগুপ্ত ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহনের চলাচলে। অন্যান্য দিনের তুলনায় আজ ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন কিছুটা কম দেখা গেছে।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…