এইমাত্র
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    খেলা

    শ্রীলঙ্কাকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

    শ্রীলঙ্কাকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

    এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ যুব দলের জয়ের ধারা অব্যাহত আছে। বুধবার (২৬ নভেম্বর) চীনের ছংছিংয়ে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে ৫–০ গোলের বড় জয় তুলে নিয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।

    বাছাইপর্বে আগের দুই ম্যাচে তিমুর লেস্তে’র বিপক্ষে ৫–০ এবং ব্রুনাইয়ের বিপক্ষে ৮–০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ধারা অব্যাহত ছিল তৃতীয় ম্যাচেও। 

    শুরু থেকেই মাঝ মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশ দল প্রথম গোল পায় ম্যাচের ২৪তম মিনিটে। ডান দিক থেকে আরিফের দুর্দান্ত ক্রসে নিশানায় থাকা ইকরামুল মাথা লাগিয়ে জালে পাঠান বল।

    মাত্র পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। অপুর দারুণ থ্রু পাস নিয়ন্ত্রণে এনে মানিক নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন করেন ২–০।

    প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার গোলরক্ষকের দারুণ কিছু সেভে গোল বঞ্চিত থাকতে হয়েছে তাদের। 

    দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে তৃতীয় গোল আসে বাংলাদেশের। রিফাতের থ্রু পাস ধরে অসাধারণ দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে ফয়সাল শান্তভাবে বল ঠেলে দেন জালে।

    দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও দু’টি গোল করে বাংলাদেশের যুবারা। ৯০ মিনিটে বায়জিদের দুর্দান্ত দূরপাল্লার শটে স্কোর হয় ৪–০। এর কয়েক মিনিট পর ফয়সাল হাফ–ভলিতে করেন নিজের দ্বিতীয় গোল, আর বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫–০ তে।

    ৩০ নভেম্বর গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…