খাগড়াছড়ি পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি এর আগে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এরই প্রেক্ষিতে বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১ শাখা) পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।
ইখা