এইমাত্র
  • দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান
  • ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টেকনাফে ধরা পড়ল ১৬৬ কেজি ওজনের ভোল মাছ

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

    টেকনাফে ধরা পড়ল ১৬৬ কেজি ওজনের ভোল মাছ

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

    কক্সবাজার টেকনাফের উপকূলীয় বাহারছড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারীর জালে আটকা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিশাল একটি ভোল মাছ। স্থানীয় এক ব্যবসায়ীর কাছে এটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলের দিকে বিশাল আকারের এই ভোল মাছটি আটকা পড়ে। 

    মাছ শিকারী জেলে সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, এত বড় আকারের মাছ আমার জীবনেও দেখিনি। মাছটি ঝাল থেকে ছুটিয়ে উপকূলে নিয়ে আসতে জেলেদের অনেক হিমশিম খেতে হয়েছে। প্রাথমিক ভাবে মাছটির দাম ২ লাখ টাকা চেয়েছিলাম।  অবশেষে মাছটি টেকনাফ পৌরসভা লামার বাজার এলাকায় মাছের আড়তে নিয়ে আসলে বাহারছড়া বাজার এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করে নিয়েছেন।

    এদিকে মাছটির ক্রেতা করিম সওদাগর উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফ পৌর শহরের মাছ বাজারে জবাই করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সময়ের কণ্ঠস্বরকে বলেন। এই মাছটি খেতে খুবেই সুস্বাদু, চাহিদা বেশি এবং দামও বেশি। 

    সরকারী ভাবে সাগরে মাছ শিকার করা বন্ধ ঘোষণা আসলে এখানকার জেলেরা সরকারি নির্দেশেনা মেনে চলে। এতে করে জেলেদের জালে হরেক রকমের বড় আকারের মাছ ধরা পড়ছে বলেও জানান এই কর্মকর্তা।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…