এইমাত্র
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো লাশ

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম

    ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো লাশ

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম

    নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস খামারের পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

    নিহত হৃদয় হাসান (২৪) নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার মোঃ চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। নিহত হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন।

    শুক্রবার সকালে পুকুরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে উক্ত লাশ উদ্ধার করে। এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানায়, ‘লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সাথে কথা বলে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…