এইমাত্র
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    জাতীয়

    মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন, রোগীদের ভোগান্তি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

    মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন, রোগীদের ভোগান্তি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

    দেশের বিভিন্ন স্থানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এদিকে, কর্মবিরতি চলাকালে দুই ঘন্টা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

    জানা গেছে, নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

    কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, নুর ইসলাম, রশিদুল ইসলাম, আবু ওয়াহেদ, মো. সোহরাব, ফার্মাসিস্ট উমর ফারুক, মোস্তফা কামাল, আদোরী খাতুনসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর শিক্ষার্থীবৃন্দ।

    অপরদিকে, একই দাবিতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

    কর্মবিরতি চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, ফার্মাসিস্ট বিমল চন্দ্র মল্ডল, টেকনোলজিষ্ট উত্তম কুমার মন্ডলসহ শিক্ষার্থীবৃন্দ।

    কর্মসূচি পালনকালে বক্তারা জানান, দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করা হলে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। চলমান কর্মসূচির অংশ হিসেবে তারা আগামি ৩ ডিসেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাট-ডাউনের ঘোষণা দেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…