এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির সময় হাতেনাতে ধরা এক যুবক

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম

    ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির সময় হাতেনাতে ধরা এক যুবক

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম

    পাবনার ভাঙ্গুড়ায় কস্টিকসোডা, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করার অপরাধে মিজান (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক ভাঙ্গুড়া উপজেলার মেন্দা পশ্চিম পাড়ার গোলাম মোস্তফার ছেলে।

    বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন। এর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিনটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয় আর ভেজাল দুধগুলো ধ্বংস করে ফেলা হয়।

    এ অভিযানে ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল আলম, ভাঙ্গুড়া থানার এসআই আকবর আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, মিজান দীর্ঘদিন ধরে উপজেলার সাহানগর এলাকার একটি বাড়িতে কস্টিকসোডা, জেলি, সয়াবিন তেল প্রভৃতি মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।

    বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নকল দুধ তৈরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…