এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

    ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ১০মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে ঘন কুয়াশায় কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

    জানা গেছে, রবিবার দিবাগত রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।

    এদিকে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলত‌দিয়া ঘাট প্রান্তে সড়কে সি‌রিয়ালে আটকা পড়ে‌ বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

    বিআইডব্লিউটিসি-র দৌলত‌দিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে রাত ১২টা ২৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আজ সকাল ৭টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…