এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

    স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
    ছবি: সংগৃহীত

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।

    আজ সোমবার (৫ জানুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই সময় ও একই কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ৫ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই এবং পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। 

    এদিকে একই কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষাও আজ অনুষ্ঠিত হচ্ছে। বোর্ড সূত্র জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ৩১ ডিসেম্বরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। আজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা ঘোষণা করে। যার প্রেক্ষিতেই ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…