এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

    জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
    ছবি: সংগৃহীত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।

    গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে তাকে আটক করে হল কর্তৃপক্ষ।

    আটক ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও কাজী নজরুল হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করতেন।

    গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কক্ষটিতে অভিযানে যায় হল প্রশাসন। সেখানে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই শিক্ষার্থী আমাদের হলের বৈধ শিক্ষার্থী না হওয়ায় আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…