এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পরকীয়ার অভিযোগে পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

    পরকীয়ার অভিযোগে পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

    রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর মহল্লায় পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    অভিযুক্ত ব্যক্তি পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতু।

    এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই এলাকার এক ভাড়াটিয়ার স্ত্রী এক সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে আটক করে মারধর করে।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তার প্রাণে রক্ষা হয়। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

    এলাকাবাসী জানান, খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনসহ চারজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। তাঁকে আটক করতে পুলিশ কিছু সময় এলাকায় তৎপরতা চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…