এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    এনজো’র শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত ম্যান সিটি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

    এনজো’র শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত ম্যান সিটি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

    ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। রোববার (৪ জানুয়ারি) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দিয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। 

    এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়াল ৬ পয়েন্টে। 

    এদিন ঘরের মাঠে শুরু থেকেই চেলসিকে চাপে রাখে সিটিজেনরা। মাঝমাঠ দখলে ভালোই এগিয়েছে দলটি। তবে কাঙ্খিত গোল পেতে বেগ হয় তাদের। ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ডেডলক ভাঙেন টিজানি রেইন্ডার্স। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা।

    দ্বিতীয়ার্ধেও অতিথিদের রক্ষণের পরীক্ষা নিতে থাকে ম্যানসিটি। চেলসির হতাশাময় যাত্রায় যখন আরও একটি হার চোখ রাঙাচ্ছিল, তখন দৃশ্যপট পাল্টে দেন এনজো ফার্নান্দেজ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে এই আর্জেন্টাইনের গোলে জয়ের সমতুল্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ।

    ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটি। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে চেলসি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…