এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
    সংগৃহীত ছবি

    নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

    নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে বলেন, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।

    তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।

    মোহাম্মদ গোজে আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

    নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…