এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ‘অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

    ‘অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হাদি হত্যার ঘটনার শিগগির চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে।

    সোমবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। 

    সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা।

    তিনি বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…