এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বাংলাদেশের আপত্তির পর বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ আইসিসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

    বাংলাদেশের আপত্তির পর বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ আইসিসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

    নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের চিঠির পর আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে আইসিসি। 

    সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটা ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতোই টানাপোড়েনের রূপ নিয়েছে বলে দাবি করছে সংবাদমাধ্যমগুলো। 

    এর আগে রোববার বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের’ কারণে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

    এদিকে, টুর্নামেন্ট শুরুর আর মাত্র এক মাস বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি) নতুন করে সূচি সাজানো আয়োজকদের জন্য বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এরই মধ্যে বিসিবি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০ দলের এই টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…