এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    লালমনিরহাটে ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুলাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ২২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লেসহ ফুলবাড়ীর এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম সোহাগ হোসেন (২৭)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামের  লুৎফর রহমানের ছেলে।

    বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে লালমনিরহাটের দিকে আসছে। রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুলাহাট চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিকে ইজিবাইকযোগে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় বিস্তারিত তল্লাশি করে ইজিবাইকের ভিতরে থাকা ভারতীয় মোবাইল ফোনের ১ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ সহ চোরাকারবারী সোহাগ  হোসেনকে আটক করা হয়।  

    বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের ১০৪৮টি ডিসপ্লের সিজার মূল্য ২২ লক্ষ ৮০০ টাকা।  

    লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রেখেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…