এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    ‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

    ‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
    ছবি: সংগৃহীত

    আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

    গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

    এরপর আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের কড়া সমালোচনা করেন এই অভিনেতা। তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।

    আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।

    এর আগে, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষার প্রশ্ন তুলে ভারতীয় টেলিভিশন চ্যানেল বন্ধের দাবি তুললেন সোহেল রানা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…