এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

    ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
    সংগৃহীত ছবি

    ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।

    যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেষের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্বদিকে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

    এদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ফিভোল্কস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। পাশাপাশি জনগণের উদ্দেশে ভূমিকম্প পরবর্তী ‘আফটার শক’-এর সতর্কবার্তা দিয়েছে ফিভোল্কস।

    ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে বলেছেন, “এটা খুব শক্তিশালী ছিল না, তবে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। অধিকাংশই মধ্যরাতে ঘুম ভেঙে সরাসরি সড়কে এসে পড়েছিল।”

    তবে এই ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিভোল্কস।

    ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিংস অব ফায়ার’ অঞ্চলের অপর অস্থানের কারণে ভূমিকম্প ফিলিপাইনের প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে কয়েকবার দেশটিতে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প হয়।

    সূত্র : রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…