এইমাত্র
  • বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

    রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

    ‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    ‎মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে স্বপন কবিরাজ নামের এক মাটি ব্যবসায়ীকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

    ‎স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। প্রশাসনের অভিযানে অবৈধ মাটি কাটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলেও এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

    ‎মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার মোবাইল কোর্ট  চলাকালে রায়পুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

    ‎ উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

    ‎প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে যারা কৃষিজমির উপরিভাগের মাটি কর্তনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…