এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    ছবি: সংগৃহীত

    বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন তা খালেদা জিয়া দীর্ঘসময় বহন করেছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান।

    আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

    আমির খসরু বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে।’

    তিনি বলেন, ‘খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল।’

    আমির খসরু বলেন, দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরে আনতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ এ নেতা। 

    জামায়াতে ইসলামী ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এক এগারোর সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের। স্বৈরাচার এরশাদের অধীনে এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণেরও সমালোচনা করেন। এ সময় জাতির উন্নয়নে তারেক রহমানকে সহায়তা করতে সবাইকে উন্নয়নের সৈনিক হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…