এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    চলতি শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামার মধ্যেও পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার দাপটে জেলার স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে।

    এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। ওই দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস। তবে গত দুই দিনে দুপুরের দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে।

    আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলা শহর ও গ্রামীণ সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কগুলোতে যানবাহনকে ধীরগতিতে চলতে দেখা গেছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিনও এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’

    ইখা

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…